সাপোর্ট অফার এফিলিয়েট

Refund Policy

স্বচ্ছতা ও আস্থার প্রতীক: আমাদের মানি ব্যাক গ্যারান্টি

সর্বশেষ আপডেট: March 02, 2026

১. ৩০ দিনের মানি ব্যাক গ্যারান্টি

আমরা আমাদের সার্ভিসের মানের ব্যাপারে আত্মবিশ্বাসী। তাই শেয়ার্ড হোস্টিং সার্ভিসের ক্ষেত্রে আমরা দিচ্ছি নিঃশর্ত ৩০ দিনের মানি ব্যাক গ্যারান্টি

কোনো প্রশ্ন নেই!

যদি আমাদের সার্ভিস আপনার ভালো না লাগে, তবে প্রথম ৩০ দিনের মধ্যে ক্যান্সেল করলে আমরা হোস্টিংয়ের টাকা ফেরত দিবো।

২. কারা রিফান্ড পাওয়ার যোগ্য?

  • শুধুমাত্র নতুন গ্রাহক যারা প্রথমবার সার্ভিসটি কিনেছেন।
  • যাদের অ্যাকাউন্ট আমাদের টার্মস অফ সার্ভিস (ToS) লঙ্ঘন করেনি।
  • সার্ভিস অ্যাক্টিভ হওয়ার ৩০ দিনের মধ্যে যারা আবেদন করবেন।

৩. অফেরতযোগ্য সার্ভিসসমূহ (Non-Refundable)

কিছু সার্ভিসের পেমেন্ট আমরা থার্ড পার্টি ভেন্ডরদের (যেমন: ডোমেইন রেজিস্ট্রার) দিয়ে থাকি, তাই সেগুলোর টাকা ফেরত দেওয়া সম্ভব হয় না:

রিফান্ড পাবেন
  • শেয়ার্ড হোস্টিং
  • রিসেলার হোস্টিং
  • ম্যানেজড হোস্টিং
রিফান্ড পাবেন না
  • ডোমেইন রেজিস্ট্রেশন/রিনিউ (কারণ এটি আপনার নামেই রেজিস্টার হয়ে যায়)
  • VPS ও ডেডিকেটেড সার্ভার
  • সফটওয়্যার লাইসেন্স (cPanel, WHMCS ইত্যাদি)
  • সেটআপ ফি (যদি থাকে)

৪. কিভাবে রিফান্ড চাইবেন?

প্রসেসটি খুবই সহজ। আপনাকে কোথাও মেইল করতে হবে না:

আপনার ক্লায়েন্ট এরিয়াতে লগইন করুন।

সার্ভিস সেকশন থেকে "Request Cancellation" বাটনে ক্লিক করুন।

সাপোর্ট টিকিটে রিফান্ডের কথা উল্লেখ করুন। ব্যাস!

৫. টাকা ফেরত পেতে কতদিন লাগে?

আপনার রিফান্ড রিকোয়েস্ট অ্যাপ্রুভ হওয়ার পর পেমেন্ট মেথড ভেদে সময় লাগতে পারে:

বিকাশ/নগদ/রকেট ৩-৭ কর্মদিবস
ব্যাংক ট্রান্সফার ৭-১০ কর্মদিবস
গেটওয়ে চার্জ (যেমন: বিকাশের ২%) কেটে বাকি টাকা ফেরত দেওয়া হবে।

৬. বিশেষ সতর্কতা (Exceptions)

যদি কোনো অ্যাকাউন্ট নিচের কারণে টার্মিনেট হয়, তবে সেই গ্রাহক কোনো রিফান্ড পাবেন না:

  • ❌ ফিশিং (Phishing), স্ক্যামিং বা ফ্রড করার চেষ্টা করলে।
  • ❌ নিষিদ্ধ কন্টেন্ট (পর্নোগ্রাফি, ম্যালওয়্যার) হোস্ট করলে।
  • ❌ সার্ভারের ক্ষতি করার চেষ্টা করলে (DDoS Attack)।

কিছু বুঝতে সমস্যা হচ্ছে?

অর্ডার করার আগে আমাদের সেলস টিমের সাথে কথা বলে কনফিউশন দূর করুন।

কথা বলুন